কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রাইসি যা বলেছিলেন

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি : ইরনা
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি : ইরনা

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যরাও বেঁচে নেই। তারা একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিলেন। সেখানে বক্তব্য দিয়েছিলেন রাইসি।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আজারবাইজান ও ইরানের মধ্যে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা।

ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন রাইসি। সেখানে তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে, আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ়। তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। অন্যথায় হাতেগোনা দুই একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না।

রাইসি আরও বলেন, আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশীর নয়, বরং আত্মীয়তার মতো। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক এবং সংযোগের ভিত্তি নিহিত আমাদের উভয়ের একক ও অভিন্ন বিশ্বাসের মধ্যে।

আজারবাইজানের সমর্থনে তিনি বলেন, দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময়ই গুরুত্বের সাথে দেখেছে। সংঘাতময় নাগর্নো-কারাবাখ যে আজারবাইজানের অংশ, একেবারে প্রথম দিকেই বিষয়টি সমর্থন করেছিল তেহরান। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরই এই সমর্থনের কথা উল্লেখ করে এসেছেন। কারণ, আমরা আজারবাইজানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি।

তিনি বলেন, আরাস করিডোর আমাদের উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ইরান ও আজারবাইজানের জন্য এই করিডোর কৌশলগত একটি রাস্তা। আমরা মনে করি, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই করিডোর খুবই জরুরি।

আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতা দৃঢ় করা নিয়ে রাইসি তার পরিকল্পনা পুনঃব্যক্ত করে বলেন, আমরা কেবল ইরান ও আজারবাইজানের মধ্যেই সহযোগিতা অব্যাহত রাখব না। বরং আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতাও অব্যাহত রাখব। তেহরান ও বাকু যেসব সংস্থার সদস্য সেখানে একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে। বিশ্ব আজ যেসব সমস্যায় জর্জড়িত, সেগুলো দূরকরণে দুই দেশের এই যৌথ পদক্ষেপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X