কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির আত্মার মাগফিরাত কামনায় সৌদি বাদশাহ

ইরানের নিহত প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি : সংগৃহীত
ইরানের নিহত প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও অন্যদের আত্মার মাগফিরাত কামনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (২০ মে) এক শোকবার্তায় তিনি আল্লাহর দরবারে এ দোয়া করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি এবং তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের মৃত্যুতে খুব শোকাহত। বাদশাহ ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় বাদশাহ ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি মৃতদের আত্মার প্রতি রহমত বর্ষণের জন্য মহান আল্লাহর দরবারে আবেদন জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে শোকাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, একজন ভালো বন্ধুকে হারিয়েছে চীন। শোকবার্তায় তিনি এ কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

এ ছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্কসহ সারা বিশ্ব রাইসির জন্য শোক প্রকাশ করছে। ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে যেন থমকে গেছেন বিশ্ব নেতারা।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ কেউই আর বেঁচে নেই।

এদিকে ঘটনার আকস্মিকতা শেষ না হতেই চিরশত্রু ইসরায়েলের সম্পৃক্ততা আলোচনায় ওঠে এসেছে। কয়েকটি সূত্র বলছে, তেহরানে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা এত নিখুঁত যে, এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকে হত্যার সফল অভিযান পরিচালনা করেছে মোসাদ। তাই দিন যত গড়াবে ইসরায়েলের দিকে সন্দেহের তীর আরও শক্তিশালী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X