মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাতে ৫ দিনের শোক চলছে ইরানে। তার দাফন শেষ হতে না হতেই নতুন প্রেসিডেন্ট পেতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম পর্যন্ত ঘোষণা হয়ে গেছে রাইসির মরদেহ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে। এমনকি কবে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই তারিখও ঘোষণা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলছেন, রাইসির মৃত্যুর কারণে ইরানের যে গতি তাতে একটুও প্রভাব পড়বে না। ধারণা করা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে সামাল দিতেই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। এ ছাড়া নিজেদের দুর্বলতাকে কোনোভাবেই বুঝতে দিতে চায় না তারা।

যদিও ইরানে প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। বলা হয়, আগামী ২৮ জুন নতুন করে প্রেসিডেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার দেশটির বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী কর্তৃপক্ষ এই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাতে তুর্কি বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে চলতি মাসের ৩০ মে এবং প্রচারণা চলবে আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত।

রোববার একটি জলাধার উদ্বোধন শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২১২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ ৯ জনের মৃত্যু হয়। এরপরই সংবিধান অনুযায়ী দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি।

ইব্রাহিম রাইসি তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X