কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি বাদশাহর শারীরিক অবস্থা জানালেন যুবরাজ

সৌদি বাদশাহ ও যুবরাজ। ছবি : সংগৃহীত
সৌদি বাদশাহ ও যুবরাজ। ছবি : সংগৃহীত

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। হঠাৎ তার হাসপাতালে যাওয়া নিয়ে নানা শঙ্কা দেখা দেয়। ফলে বাদশাহর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (২১ মে) তিনি জানান, বাদশাহ সুস্থ রয়েছেন।

বুধবার (২২ মে) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহর শারীরিক অবস্থা তুলে ধরেন। এ সময় বাদশাহর খোঁজখবর নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সালমান।

এর আগে সৌদি আরবের রয়্যাল কোর্ট রোববার (১৯ মে) জানায়, বাদশাহ তীব্র জ্বরে ভুগছেন। তিনি অস্থিসন্ধির ব্যথায়ও কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেদ্দার আল সালামের রয়্যাল ক্লিনিকে তাকে নেওয়া হয়েছে।

সেখানে তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন। তারা বাদশাহকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার ডায়াগনস্টিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অবশ্য ২৪ ঘণ্টা চিকিৎসার পর তিনি হাসপাতাল ছেড়ে যান।

এক মাসের কম সময়ের মধ্যে বাদশাহ সালমানকে হাসপাতালে আনতে হলো। এর আগে এপ্রিলে মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, বাদশাহর অসুস্থতার কারণে চার দিনের জাপান সফর স্থগিত করেছেন সৌদি যুবরাজ। সফর স্থগিত করলেও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে মোহাম্মদ বিন সালমান ভার্চুয়াল বৈঠক করেছেন।

২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন ৮৮ বছর বয়সী বাদশাহ সালমান। তখনই তিনি বয়সের ভারে কাবু ছিলেন। পরে ২০১৭ সালে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর পর থেকে তিনি সৌদির সব খাত নিয়ন্ত্রণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X