কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েল ও তার মিত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়ছে’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ক্রমবর্ধমান স্বীকৃতি ইসরায়েল ও তার মিত্রদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। বৃহস্পতিবার, (২৩ মে) ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে। ক্রমবর্ধমানভাবে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। বিশেষ করে ইউরোপে, ইসরায়েল এবং তার সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনকে তার ন্যায্য স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকার নীতি থেকে সরে এসে ইসরায়েলের বর্ণবাদী ও মৌলবাদী শাসন দ্বারা সংঘটিত গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তাদের উচিত কূটনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা।

ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞাসহ, তুর্কি-ভেনেজুয়েলা সম্পর্ক, অংশিদারত্ব, বাণিজ্য ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের সম্পর্ক জোরদারের প্রশংসা করে হাকান ফিদান বলেন, আমি এটা বলতে পেরে আনন্দিত যে, গাজা নিয়ে ভেনেজুয়েলা আমাদের সঙ্গে একই মত পোষণ করে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তুরস্ক এবং ভেনেজুয়েলা যৌথ অবস্থান প্রকাশ করে। দু-দেশ একসঙ্গে আমরা গাজায় গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X