কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুঁসে উঠছে ফিলিস্তিনিরা, তেলআবিবে হামলা শুরু

হামাসের ছোড়া রকেট। ছবি : সংগৃহীত
হামাসের ছোড়া রকেট। ছবি : সংগৃহীত

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দেশটির হামলার বিরুদ্ধে আবার ফুঁসে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের সেনারা আবার ইসরায়েলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালিয়েছে। রোববার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ চার মাস পর প্রথমবারের মতো তেলআবিবে হামলা চালিয়েছে হামাস। গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফাহ থেকে এ রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলার সময় অন্তত আটটি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামাসের ছোড়া রকেটের বেশিরভাগ প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার আলজাজিরা জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড টেলিগ্রামে এক বার্তায় তেলআবিবে হামলার খবর জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে যোদ্ধারা এ হামলা চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেলআবিবে অন্তত ১৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের এলাকা রাফাহ থেকে এ হামলা করা হয়েছে। এলাকাটিতে সম্প্রতি ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে।

সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিব ছাড়াও ইসরায়েলের শহর হার্জলিয়া ও পেতাহ টিকভাসহ বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে। টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X