কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৮:০২ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ
কোরআন অবমাননা

এবার সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

সুইডেনে কোরআন অবমানানার প্রতিবাদে ইরাকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি : সংগৃহীত
সুইডেনে কোরআন অবমানানার প্রতিবাদে ইরাকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি : সংগৃহীত

সুইডেনে পরিকল্পিতভাবে কোরআন অবমাননার ঘটনায় বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। একই সঙ্গে সুইডেনে নিযুক্ত ইরাকের চার্জ ডি অ্যাফেয়ার্সকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সুইডেনের টেলিকম কোম্পানি এরিকসনের কাজের অনুমতিও স্থগিত করেছে ইরাকি সরকার।

গত জুনে ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।

এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ইসলামবিরোধী বিক্ষোভকারীরা ইরাকি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর জন্য আবেদন করলে অনুমতি দেয় পুলিশ।

আরও পড়ুন : সুইডেনে এবার তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি!

বিক্ষোভ সমাবেশ করে তারা পবিত্র কোরআন অবমাননা করেন (সংবেদনশীল হওয়ায় তাদের কর্মকাণ্ড উল্লেখ করা হলো না)। তবে এর এক ঘণ্টা পর তারা কোরআন না পুড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর ইরাকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শত শত বিক্ষোভকারী বাগদাদের সুইডিশ দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, এ ঘটনায় দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন। তবে ইরাকি কর্তৃপক্ষ দূতাবাস সুরক্ষায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

সুইডেনের দূতাবাসে হামলার ঘটনায় ইরাকি সরকারও নিন্দা জানিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন। সরকার কূটনৈতিক মিশন সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

একই সঙ্গে ইরাকি সরকার এ-ও জানিয়েছে, সুইডেনের মাটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X