কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনে এবার তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তোরাহ (তাওরাত) ও বাইবেল পোড়ানোর অনুমতি দিয়েছে দেশটির পুলিশ। যদিও পুলিশ বলছে তারা শুধু সমাবেশের অনুমতি দিয়েছে, পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর জন্য নয়।

শুক্রবার (১৪ জুলাই) সুইডেনের জাতীয় রেডিও সম্প্রচারকারীর একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পুলিশের এমন সিদ্ধান্তে ইসরায়েলসহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগেই স্টকহোমের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার জের ধরে এবার তোরাহ পোড়ানোর পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে।

এর আগে তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। যেখানে বলা হয়, কোরআন অবমাননার প্রতিবাদে তোরাহ ও বাইবেল পোড়ানো হবে। বিষয়টিকে আবেদনকারীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে স্টকহোম পুলিশ বলেছে, সুইডিশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই জনগণকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়া হয়নি।

এদিকে কর্মসূচির অনুমতি দেওয়ার প্রতিবাদে ইসরায়েলের যেসব ব্যক্তিত্ব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন, তাদের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও রয়েছেন। তিনি বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ার নিন্দা জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X