কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৩১ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সমালোচনা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রাখার অঙ্গীকার নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফার একটি আশ্রয়শিবিরে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই বর্বর হামলায় সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে। তারপরও গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাফার ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ ছাড়া শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।

এ হামলা পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফার শরণার্থীশিবিরে হামলা ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। তারপরও প্রত্যেকটি লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না।

তার দাবি, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা গ্রহণ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই সংঘাতে জড়িতদের ক্ষতি না করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা ব্যবহার করছে।

এদিকে রাফায় ইসরায়েলি হামলা ও প্রাণহানি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। আলজেরিয়ার অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলায় অনেক নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তারা শুধু এই ভয়াবহ সংঘাত থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছিলেন।

তিনি বলেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। এই ভয়াবহতা অবশ্যই থামাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X