সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা, বড় ঝুঁকিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে ‍হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী মার্কিন রণতরী। পুরোনো ছবি
লোহিত সাগরে ‍হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী মার্কিন রণতরী। পুরোনো ছবি

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে। এরমধ্যে তাদের ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বুধবার (২৯ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গদর ক্ষেপণাস্ত্র এখন হুতিদের হাতে পৌঁছেছে। ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র গোষ্ঠী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মদদপুষ্ট।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনিদের হাতে এ ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X