কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে তিন জাহাজে হামলা ইয়েমেনিদের

হুতিদের জাহাজে হামলা। পুরোনো ছবি
হুতিদের জাহাজে হামলা। পুরোনো ছবি

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরই ধারাবাহিকতায় একদিনে তিন জাহাজে হামলার খবর জানিয়েছে তারা। শুক্রবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের দাবি- তারা লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্যসাগরে ৩টি জাহাজে হামলা চালানো হয়েছে। শুক্রবার এ দাবি করে তারা। যদিও ভূমধ্যসাগরে হামলা করা জাহাজটির ম্যানেজারের দাবি, তারা এমন কোনোকিছু লক্ষ্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে চালানো জাহাজে হামলার সর্বশেষ ঘটনা এটি। গোষ্ঠীটির দাবি গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে বক্তৃতায় বলেন, হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইয়ানিস নামের একটি জাহাজে হামলা চালিয়েছে। এ ছাড়া ভূমধ্যসাগরে এসেক্স নামের একটি জাহাজ এবং আরব সাগরে এমএসসি আলেক্সান্দ্রা নামের দুটি জাহাজে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এসেক্স নামের জাহাজটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে কখন এ হামলা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।

শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার (২৩ মে) হুতিরা লোহিত সাগরে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিপিং ডাটা অনুসারে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এসেক্স মূলত ট্যাঙ্কার। এটি শুক্রবার ভূমধ্যসাগরে মিসরের আলেকজান্দ্রিয়া বন্দরের উপকূলে নোঙর করা হয়েছিল। জাহাজটি জোডিয়াটিক মেরিটাইমের অধীনে পরিচালিত হয়ে আসছিল। এটির নিয়ন্ত্রণে ছিলেন ইসরায়েলি ম্যাগনেট আইল অফার।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে সাড়ে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X