কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মুজাহিদিনরা জালুল আলম ঘাঁটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কামানের গোলা দিয়ে এ হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, আমরা আল-রামথা ঘাঁটিতে লেবাননের কাফর শোবা এলাকা থেকে হামলা চালিয়েছি। এ হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরনার এ প্রতিবেদনে হামলার ফলাফল বা হতহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায়। ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত।

সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ইরানপন্থি এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বাচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন।

হিজবুল্লাহ দিন দিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে। সাম্প্রতিক হামলায় দিশাহারা ইসরায়েল। চলতি মাসের মাঝামাঝিতে রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।

গত মাসে ইসরায়েলের ছোড়া ৫টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করার দাবি করে হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইসরায়েলও বসে নেই। তারা প্রতিনিয়ত লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করছে। এতে সংগঠনটির শীর্ষস্থানীয় কমান্ডার নিহতের ঘটনাও ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১০

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১১

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৩

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৪

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৫

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৬

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৭

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৮

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৯

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

২০
X