কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি বাইডেনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে ইউক্রেনকে হামলার জন্য এ অনুমতি দেন তিনি। শুক্রবার (৩১ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খারকিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এ অনুমতি দেওয়া হয়েছে। এ হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘে নিয়োজিত রুশ মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে সাড়া দেয়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার বিষয়ে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে আসছেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেনের এ সিদ্ধান্ত শুধু খারকিভ অঞ্চলের সীমান্তের কাছে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে প্রযোজ্য হবে। গত ১০ মে থেকে এ অঞ্চলে মস্কো ব্যাপক হামলা চালিয়ে আসছে।

মার্কিন কর্মকর্তারা জানান, খারকিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। রুশ সেনাদের ওপর হামলা বা হামলার প্রস্তুতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমতি দেন তিনি।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এলাকাটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে খারকিভ অঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে এবং তারা বেশ অগ্রসর হয়েছে।

শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী খারকিভ উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

মার্কিন কর্মকর্তারা জানান, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি।

নতুন নীতিতে রুশ বিমানে আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না।

এ বিষেয়ে জানতে হোয়াইট হাউস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X