কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন ও দেশটির সেনারা। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন ও দেশটির সেনারা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বৃহস্পতিবার (২৩ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া।

তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে। ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এরজন্যও ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন।

পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা চলে আসছে। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশের মোড়লদের নানা মন্তব্যের জেরে এ উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স। তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান।

এর আগে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠেপড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হেতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, (পশ্চিমা দেশগুলোকে) অবশ্যই বুঝতে হবে, আমাদের কাছে এমন অস্ত্রও রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এসব (প্রস্তাব) পারমাণবিক যুদ্ধ ও সভ্যতার ধ্বংসের হুমকি দেয়। তারা কি এটা বুঝতে পারে না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X