কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৭:৪৭ এএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

মসজিদ থেকে জুতা চুরি, শাস্তি হিসেবে দেশে ফেরত

মসজিদ থেকে জুতা চুরির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। ছবি: সংগৃহীত
মসজিদ থেকে জুতা চুরির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

নামাজ পড়ার নাম করে ঢুকেছিলেন মসজিদে। কিন্তু সেখানে যেয়ে চুরি করেন মুসল্লিদের জুতা। সেই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়।

এরপর ওই ব্যক্তিকে খুঁজে বের করে পুলিশ। চুরির মামলায় দেখানো হয় গ্রেপ্তার। শাস্তি হিসেবে কুয়েত থেকে নিজ দেশ মিসরে পাঠানো ওই ব্যক্তিকে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে ওই মিসরীয় প্রবাসীকে গ্রেপ্তার করে কুয়েত কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই প্রবাসীর বিরুদ্ধে একাধিক চুরির ঘটনাসহ অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজলিউশন অনুসরণ করে ওই ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মিসরের ওই লোকটি জুতা চুরির কাজে লিপ্ত রয়েছেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে বলেও জানিয়েছে গালফ নিউজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X