কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে ১২ কোটি বাস্তুচ্যুতের রেকর্ড

আফ্রিকার দেশ কঙ্গোর বাস্তুচ্যুত লোকজন। ছবি : সংগৃহীত
আফ্রিকার দেশ কঙ্গোর বাস্তুচ্যুত লোকজন। ছবি : সংগৃহীত

বিশ্বে এক বছরে সংঘাতের কারণে বাস্তুচ্যুতের সংখ্যা রেকর্ড ছুয়েছে। গত এক বছরে যুদ্ধ সহিংসতা ও নির্যাতনের কারণে ১২ কোটি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতিনিয়ত ঘর ছেড়ে পালাতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, গাজা, সুদান, মিয়ানমারসহ অনেক অঞ্চলে সংঘাত চলছে। ফলে এসব অঞ্চলের মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এজন্য বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নতুন রেকর্ড হয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের মানুষের সমান। সুদানের সংঘাতের বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে চলা সংঘাতের কারণে ৭১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে দেশটিতে আরও ১৯ লাখ বাস্তুচ্যুত ছিল। এ ছাড়া ২০২৩ সালের শেষ নাগাদ সুদানে ১০ লাখ ৮০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপির তথ্যমতে, গত বছর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো ও মিয়ানমারে ভয়াবহ লড়াইয়ের কারণে লাখ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনের প্রসঙ্গে বলা হয়েছে, গাজায় মোট ১৭ লাখ বাসিন্দা রয়েছেন। তবে তাদের মধ্যে ৭৫ শতাংশ লোকে বিপর্যয়কর সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছেন। এদের অনেকে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি বাস্তুচ্যুত রয়েছেন সিরিয়ায়। দেশটিতে এবং দেশের বাইরে মোট এক কোটি ৩৮ লাখ বাস্তুচ্যুত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X