কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:১১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

ইসলামের অন্যতম মূল স্তম্ভ হজ। মহান আল্লাহ সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ ফরজ করেছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী হজ পালনের জন্য সৌদি আরবে সমাবেত হয়েছেন সারাবিশ্বের মুসলমানরা। আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার (১৩ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাজিদের মিনায় যাত্রার মধ্যে দিয়ে হজের এ অনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর সারাবিশ্বের প্রায় ২০ লাখ মুসলিম হজ পালন করবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন এ ইবাদতে শামিল হবেন।

ইসলামের নির্দেশনা অনুযায়ী, মিনায় অবস্থান করা সুন্নাত। ফলে হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফা ও মুজদালিফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডানো বা চুল ছোট করা, সাফা মারওয়া পাহাড়ে সায়ী করা এবং তাওয়াফ ও দমে শোকরের মাধ্যমে আগামী মঙ্গলবার হজের কার্যক্রম শেষ হবে।

শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলেও মুয়াল্লিমরা হাজিদের বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নিতে শুরু করেছেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরিধান করে মিনার উদ্দেশে রওনা দেবেন। মিনায় গিয়ে তারা ফজর থেকে ইশা পর্যন্ত নিজ তাঁবুতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

এরপর ৯ জিলহজ সকাল থেকে আরাফার ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা। এদিন দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থানকে আল্লাহ তায়ালা ফরজ করে দিয়েছেন। এ দিনই মূলত হজের দিন। এ ছাড়া দিনটি ইওয়ামুল আরাফা হিসেবেও পরিচিত দিনটি।

এরপর আরাফার ময়দান থেকে ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর ১০ জিলহজ আবার মিনায় ফিরে যাবেন হাজিরা। সেখানে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সায়ী করবেন। এরপর আবারও হাজিরা মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। এ সময় প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

হজের মূল খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। তার প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলিলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X