কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে মোদির রেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে ভারতের ইতিহাসে দীর্ঘতম বক্তৃতা দিয়ে রেকর্ড করেছেন। লালকেল্লার প্রাচীর থেকে তিনি টানা ১০৩ মিনিট (মোট ১ ঘণ্টা ৪৩ মিনিট) জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শুরু হওয়া এই ভাষণ শেষ হয় সকাল ৯টা ১৭ মিনিটে। এর মাধ্যমে মোদি আগের বছরের নিজের রেকর্ডও ভেঙে দেন, যখন তিনি ৯৮ মিনিট (১ ঘণ্টা ৩৮ মিনিট) বক্তব্য দিয়েছিলেন।

আরও পড়ুন : এবার পাকিস্তানকে মোদির কঠোর হুঁশিয়ারি

মোদি প্রথমবার ২০১৫ সালে ৮৮ মিনিটের বক্তৃতা দিয়ে রেকর্ড গড়েন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালে ৭২ মিনিট (১ ঘণ্টা ১২ মিনিট) বক্তৃতা দিয়েছিলেন।

২০১৪ সালে লালকেল্লা থেকে মোদির প্রথম স্বাধীনতা দিবসের বক্তৃতা ছিল ৬৫ মিনিটের (১ ঘণ্টা ৫ মিনিট)। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ মিনিটে।

তার সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা ছিল ২০১৭ সালে, মাত্র ৫৬ মিনিট। সেই বছর রেডিওতে ‘মান কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, অনেকেই অভিযোগ করেছেন তার ভাষণ একটু বেশি দীর্ঘ হয়, তাই তিনি ছোট করার প্রতিশ্রুতি দেন।

২০১৮ সালে মোদি ৮৩ মিনিটের, ২০১৯ সালে প্রায় ৯২ মিনিটের, ২০২০ সালে ৯০ মিনিটের, ২০২১ সালে ৮৮ মিনিটের, ২০২২ সালে ৭৪ মিনিটের এবং ২০২৩ সালে ৯০ মিনিটের বক্তৃতা দিয়েছেন।

এ ছাড়া শুক্রবারের (১৫ আগস্ট) ভাষণের মাধ্যমে মোদি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙেছেন। তিনি টানা ১২ বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন, যা তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর পর দ্বিতীয় স্থানে রেখেছে। নেহরু টানা ১৭টি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X