রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে রাকসুর ফান্ড নিয়ে যত প্রশ্ন

রাকসু ভবন। ছবি : কালবেলা
রাকসু ভবন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসে চলছে তুমুল আলোচনা। রাকসু, হল সংসদ ও সিনেটে প্রার্থিতার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হচ্ছেন শিক্ষার্থীরা।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর ছাত্র সংসদ নির্বাচন না হলেও নিয়মিত শিক্ষার্থীদের কাছে থেকে হল সংসদ বাবদ ৩০ টাকা এবং রাকসু বাবদ ১৫ টাকা করে ফি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অনেকেরই প্রশ্ন—রাকসু ফান্ডে তাহলে বর্তমানে কত টাকা জমা আছে?

ফান্ডে জমা থাকা অর্থের বিষয়ে রাকসু ট্রেজারার অধ্যাপক ড. সেতাউর রহমান জানান, ছাত্র সংসদ ফান্ডের ১ কোটি ৮২ লাখ টাকা বর্তমানে এককালীন স্থায়ী আমানত (এফডিআর) করা আছে। এ ছাড়া ২০১২-১৩ সেশনে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৯ লাখ টাকা রাকসু ফান্ড থেকে লোন নিয়েছিল। অন্যদিকে ২০২১ সালে প্রশাসন একটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন বাবদ ১২ লাখ টাকা ব্যয় করেছিল।

নির্বাচন আয়োজনের ব্যয় রাকসু ফান্ড থেকে নির্বাহ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। নির্বাচনের জন্য কী বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাদা কোনো বরাদ্দ দেবে, নাকি রাকসুর নিজস্ব ফান্ড থেকেই খরচ করা হবে সেটি আরও কিছুদিন পরে জানাতে পারব। তবে কিছু আনুষঙ্গিক খরচ রাকসু ফান্ড থেকে করা হচ্ছে।

অস্পষ্টতা রয়েছে হল সংসদ ফান্ড নিয়েও। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রতি শিক্ষাবর্ষে হল সংসদ ফি বাবদ ৩০ টাকা বাধ্যতামূলকভাবে দিতে হয়। রাকসু ফান্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলেও হল সংসদ ফির বিষয়ে সংশ্লিষ্ট হল প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শারমিন হামিদ বলেন, ‘হল সংসদ ফান্ড আমাদের আছে; কিন্তু ফান্ডের অবস্থা ভালো নয়। আমি দায়িত্ব নিয়েছি ৭-৮ মাস হলো, আমি জেনেছি এই ফান্ড থেকে প্রতি মাসের পত্রিকার বিলসহ শিক্ষার্থীদের জন্য কিছু খরচ করা হয়। হল সংসদ ফান্ডের বিষয়ে আমি নিজেও ক্লিয়ার নই, কারণ এত বছরে তো অনেক টাকা থাকার কথা ছিল। আগে কী হয়েছে তা আমি জানি না, কিন্তু আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে হল সংসদ ফান্ডের হিসাব যদি চাওয়া হয়, আমি দিতে পারব।’

মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছামিউল সরকারকে হল সংসদের ফি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যতদূর জেনেছি, শিক্ষার্থীদের কাছ থেকে যে হল সংসদ ফি নেওয়া হয়, সেখান থেকে প্রতি মাসে আবাসিক হলের যে পত্রিকা বিল আসে, সেটি দেওয়া হয়।

রাকসু ও হল সংসদ ফান্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘রাকসু ফান্ডের অর্থের বিষয়ে আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, যেন এই ইনফরমেশনটুকু গণমাধ্যমকর্মীদের দিয়ে দেওয়া হয়। আর হল সংসদ ফান্ডের বিষয়টি প্রাধ্যক্ষরা জেনে থাকবেন, আমি তো মনে করি, শিক্ষার্থীদের সেটিও জানার অধিকার আছে। হল সংসদ ফান্ডের বিষয়ে আমিও প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X