স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সিপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচটা তার কাটল একেবারেই ভুলে যাওয়ার মতো। ব্যাট হাতে বড় কোনো অবদান রাখতে পারেননি, বল হাতেও পাননি উইকেট। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সও হারিয়েছে ৬ উইকেটে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে মাত্র ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় অ্যান্টিগা। দলের হয়ে একাই লড়েছেন কারিমা—৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় করেছেন ৬১ রান। ফ্যাবিয়ান ও ইমাদ ওয়াসিম করেছেন ১২ রান করে। ছয়ে নেমে সাকিব ১৬ বলে ১১ রান করে লং অফে ক্যাচ দেন সালামখিলের বলে ছক্কা মারতে গিয়ে। পরে বল হাতে এক ওভার করে ৬ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে এভিন লুইস (২৫) ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে ঝোড়ো শুরু পায় সেন্ট কিটস। কর্নওয়াল এক ওভারে ফেরান কাইল মেয়ার্স (১৫) ও রাইলি রুশোকে (০)। ফ্লেচারও (১৯) সাজঘরে ফেরেন গাজানফারের বলে। তবে অ্যাথানাজে ৩৭* ও হোল্ডার ১৮* রানে অপরাজিত থেকে দলকে ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ের ফলে ২০২১ সালের ফাইনালের পর প্রথমবার ঘরের মাঠে জয় পেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আর সাকিবের জন্য ফেরার ম্যাচ হয়ে রইল হতাশার।

সংক্ষিপ্ত স্কোর

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স – ১২১/১০ (কারিমা ৬১; সালামখিল ৪/২২)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস – ১২৫/৪ (অ্যাথানাজে ৩৭*, লুইস ২৫; কর্নওয়াল ২/১৯)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X