জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল নবজাতকের

সিন্ডিকেটের বাধায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
সিন্ডিকেটের বাধায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

শরীয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রসববেদনা উঠলে রুমা বেগম নামে এক গৃহবধূকে স্বজনরা জেলার নিউ মেট্রো ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় এক ছেলেসন্তান। জন্মের পরই শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে শুরু করে। চিকিৎসকরা পরামর্শ দেন— দেরি না করে তাকে ঢাকায় নিতে হবে।

পরিবার কোনো সময় নষ্ট না করে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে। কিন্তু তখন হাজির হন স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সিন্ডিকেটের দুই সদস্য—সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। তারা গাড়ির পথ আটকে দাঁড়ান। হুকুম দেন- ঢাকায় যাবে শুধু তাদের অ্যাম্বুলেন্স, বাইরের কোনো গাড়ি যেতে পারবে না। চালকের কলার চেপে ধরে চাবি ছিনিয়ে নেন তারা।

একপর্যায়ে শিশুর অক্সিজেন মাস্ক খুলে যায়। এভাবে ৪০ মিনিটের অবরোধে শেষ হয়ে যায় নবজাতকের জীবন। ঘটনার পর দুই অভিযুক্ত গা ঢাকা দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা বাইরের গাড়িকে রোগী বহনে বাধা দেয় এবং জোরপূর্বক যাত্রী নিজেদের গাড়িতে তুলতে বাধ্য করে।

চালক মোশারফ মিয়া বলেন, আমি ঢাকায় নিতে চেয়েছিলাম, কিন্তু তারা জোর করে আমাকে নামিয়ে দেয়। বলেছিলাম, আপনারা নিলে নিন, কিন্তু রোগীর পরিবার আমাকেই যেতে বলছিল। তারা আমাকে ছাড়েনি, আর বাচ্চাটা আমার চোখের সামনে মারা গেল।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X