কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

বিমানের ভেতরে সিগারেট ধরিয়ে আসনের কভার জ্বালানোর চেষ্টা যুবতীর!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল থেকে সাইপ্রাসগামী একটি বিমানে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিমানের ভেতরে প্রকাশ্যে সিগারেট ধরান এক যুবতী। শুধু তাই নয়, তিনি আসনের কভার জ্বালানোরও চেষ্টা করেন। সম্প্রতি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, নীল বোরকা ও সানগ্লাস পরা এক যুবতী বিমানের জানালার ধারে একা বসে আছেন। আচমকা সিগারেট ধরিয়ে টান দিতে থাকেন তিনি। ধোঁয়ার গন্ধে বিষয়টি টের পান পাশের যাত্রীরা। এ সময় সামনের আসনে বসা এক যাত্রী আসনের কভার সরিয়ে ফেলেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীর হাত থেকে সিগারেট কেড়ে নেন কেবিন ক্রুরা।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়। ওই যুবতী পকেট থেকে লাইটার বের করে প্রথমে আসনের কভার এবং পরে একটি সাদা কাপড়ে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় কেবিন ক্রুরা লাইটার কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুবতী বাধা দেন। ঘটনার একপর্যায়ে এক কেবিন ক্রু বোতলের পানি ঢেলে আগুন নেভান।

ভিডিওটি গত ১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পর এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি ভিউ হয়েছে।

বিমানের নিরাপত্তা লঙ্ঘনের এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অনেকে। কেউ কেউ কঠোর সমালোচনা করছেন। আবার কেউ দাবি করছেন, ঘটনাটি নতুন নয়, কয়েক বছর আগের।

খোঁজ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ২০১৯ সালে। ইস্তাম্বুল বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় ওই নারী নিজেকে তুরস্কে নিষিদ্ধ গুলেন সংগঠনের (ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন বা FETO) সদস্য দাবি করে বলেন, ‘আমি এই বিমান উড়িয়ে দেব।’ পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

তুর্কি সরকারের অভিযোগ, এই সংগঠন ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে জড়িত ছিল।

সূত্র : আজকাল ইন

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X