রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ সরকারকে জানিয়েছি, ফিলিস্তিনের মেয়েরা এসব প্রতিষ্ঠানে পড়বে না’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের কয়েকজন নারী শিক্ষার্থীর ভিসা বাতিলের জন্য দেশটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফিলিস্তিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রামাদান জানান, ইসরায়েল ও মিত্রদেশগুলোর অর্থায়নে পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের কোনো শিক্ষার্থী আর পড়াশোনা করবে না।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় ইসরায়েল ও আমেরিকার টাকায় চলে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রেই ইসরায়েলের সম্পৃক্ততা আছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি, ফিলিস্তিনের মেয়েরা এসব প্রতিষ্ঠানে আর পড়বে না। আমাদের মেয়েরা বিক্রির জন্য নয়।’

এ সময় তিনি জানান, ফিলিস্তিনের অনুরোধেই অন্তর্বর্তী সরকার দেশটির নারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে।

ইউসুফ রামাদান বলেন, ‘যারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, তাদের ও তাদের মিত্রদের আমরা বিশ্বাস করতে পারি না। যদি বাংলাদেশে আমাদের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়, তাহলে তা এমন প্রতিষ্ঠানে হতে হবে, যেখানে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই।’

রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নকশা ইসরায়েলি নাগরিকের করা। তাই সেখানে ফিলিস্তিনের মেয়েরা পড়াশোনা করবে না। আগের সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ভর্তি প্রকল্প নিয়েছিলেন। তবে ফিলিস্তিনের অনুরোধে বর্তমান সরকার সেখান থেকে সরে এসে পাশে দাঁড়িয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X