কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি গণমাধ্যমের চোখে এরদোয়ান-নেতানিয়াহুর বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৮ জুলাই তুরস্ক সফরে যাবেন। সফরকালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আগামী ২৫ জুলাই ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসেরও তুরস্ক সফরের কথা রয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক সফরে যাবেন নেতানিয়াহু। তার এ সফরকে বেশ ভালোভাবেই দেখছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। এরদোয়ান ও নেতানিয়াহুর আসন্ন বৈঠককে ‘ঐতিহাসিক’ বলেও প্রচার করছে তারা।

গত কয়েক মাস ধরেই ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। চলমান এই বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন নেতাহিয়াহু। দেশে ও বিদেশে এমন চাপের মধ্যে নড়বড়ে অবস্থানে তার সরকার। এমন পরিস্থিতিতে এরদোয়ানের সঙ্গে বৈঠককে ‘কূটনৈতিক সফলতা’ দেখিয়ে এ যাত্রায় পার পেতে চাইছেন নেতাহিয়াহু, এমন খবরও দিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

এরদোয়ান-নেতানিয়াহুর বৈঠকের তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটি বলছে, ১৫ বছরের মধ্যে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক সফর করবেন নেতানিয়াহু। এরদোয়ানের সঙ্গে বৈঠক তিনি তুরস্ক-ইসরায়েল সম্পর্ক এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

হারেৎজ নামে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য দুদেশই প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলে চরম বিশৃঙ্খলা, নড়বড়ে নেতানিয়াহু

তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করেছে। এ বিষয়ের কথা উল্লেখ করে সেরগস নিউজ এরদোয়ান-নেতানিয়াহুর বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অ্যাখ্যা দিয়েছে।

গত বছর তুরস্ক সফর করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এরপরই উত্তেজনা কমিয়ে সম্পর্ক জোড়া লাগাতে পদক্ষেপ গ্রহণ করে দুদেশ। এমনকি সম্পর্ক স্বাভাবিকের অংশ হিসেবে ২০০৮ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তুরস্ক ও ইসরায়েল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X