কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল

লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। পুরোনো ছবি
লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। পুরোনো ছবি

ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক।

মঙ্গলবার (২৫ জুন) জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারিভ পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এ পরিণতি সম্পর্কে সতর্ক করেন।

আইজ্যাক ব্রিক বলেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব, তারা বসতিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে।

আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে।

ড্রোন মোকাবিলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে শিক্ষাগ্রহণের আহ্বান জানিয়েছে। ব্রিক নিজের বক্তব্যে এ বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না। ফলে ৬টি স্থানে কীভাবে রাখব? আমরা কীভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দিব? নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি দিতে হবে। ২০ বছর ধরে আমরা কেবল যুদ্ধ করে যেতে পারি না। আমাদের সেনাবাহিনীকে এ যুদ্ধের জন্য প্রস্তুত করা প্রয়োজন।

ইসরায়েলি এ জেনারেল বলেন, সুড়ঙ্গগুলোর ভেতর তারা পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। জিম্মিদের জন্য আমদের সেখানে এক বা দুই বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার। আমি বিশ্বাস করি, আমরা থামলে হিজবুল্লাহও থামবে। ফলে আমরা আরও চার ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারব।

তিনি আরও বলেন, আজ যারা যুদ্ধ চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা লাল বাতির মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X