কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দেশে দূতাবাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের ঘোষণা দেয় গার্ডিয়ান কাউন্সিল। এ ঘোষণা অনুসারে আগামীকাল শুক্রবার (২৮ জুন) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইরানের বিভিন্ন দূতাবাস।

বৃহস্পতিবার (২৭ জুন) ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, ইরানের ১৪তম প্রেসিডেন্ট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইরনা জানিয়েছে, ইরানের নাগরিকরা অস্ট্রিয়ার ভিয়েনা ও গ্রাজ শহর এবং স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় ভোট দিতে পারবেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়া এবং ফিনল্যান্ডে অবস্থিত ইরানের দূতাবাসও তাদের প্রস্তুতির খবর জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। কেবল তিনি নয়, ওই দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন প্রাণ হারান। একটি জলাধার উদ্বোধন শেষে ফেরার পদে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচিবিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি, তেহরানের মেয়র আলি রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।

এ ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন রক্ষণশীল এবং একজন মধ্যপন্থি। ইরানের নির্বাচনসংক্রান্ত দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল তাদের প্রার্থিতার অনুমোদন দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X