কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১২:০১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় হঠাৎ কেন তৎপর বাহরাইন?

বাহরাইনের রাজা হামাদ আলে খলিফা, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ছবি : সংগৃহীত
বাহরাইনের রাজা হামাদ আলে খলিফা, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বাহরাইন। এ জন্য রাশিয়ার মাধ্যমে একটি অনুরোধ পাঠিয়েছে তারা। শুক্রবার (৭ জুন) ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানায় আলজাজিরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এদিকে এগোচ্ছে বাহরাইন?

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছরের উত্তেজনার পর ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে বাহরাইনের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তারা রাশিয়ার মাধ্যমে চেষ্টা করছেন।

ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে বাহরাইন। তারা আর উত্তেজনা চায় না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে।

ইরানের প্রেস টিভিতে জামশিদির বরাত দিয়ে বলা হয়েছে, "বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে।"

সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে ২০১৬ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মানামা। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করে।

কিন্তু সৌদি আরবের সমর্থনে সম্পর্ক ছিন্ন করা বাহরাইন সবকিছু স্বাভাবিক করতে পারেনি। তারা ধীরে ধীরে এ পথে এগোতে থাকে। সম্প্রতি এ ব্যাপারে আরও তৎপর হয় বাহরাইন।

জানা গেছে, সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন বাহরাইনের রাজা হামাদ আলে খলিফা। সেখানে তিনি বলেন, অতীতে ইরানের সঙ্গে বাহরাইনের যে সমস্যা ছিল তা দূর হয়ে গেছে। কাজেই ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাওয়ার ক্ষেত্রে দেরি করতে চান না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X