কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

জুমার খুতবা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা

জুমার নামাজ আদায়রত মুসল্লিরা। ছবি : সংগৃহীত
জুমার নামাজ আদায়রত মুসল্লিরা। ছবি : সংগৃহীত

তীব্র গরমে নাকাল সারা বিশ্ব। ভয়াবহ তাপদাহে সম্প্রতি পাকিস্তানে পাঁচ শতাধিক মানুষের মুত্যু হয়েছে। এ ছাড়া এবার হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হাজির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২৭ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর ফলে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দিয়েছে দেশটি।

খালিজ টাইমস জানিয়েছে, দেশটিতে জারি করা এ নির্দেশনা শুক্রবার (২৮ জুন) থেকে কার্যকর হবে। এটি আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

সংযুক্ত আরব আমিরাতের সিরিয়ান প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, আমি কয়েকদিন ধরে মসজিদে দেরি করে আসি। ফলে বাইরে উত্তপ্ত জায়গায় অমাাকে নামাজ পড়তে হয়। গরমের তীব্রতা এত বেশি থাকে যে মনে হয় আমার মাথার চুলগুলো পুড়ে যাবে।

জুমার নামাজের খুতবা ইমামের ওপর ভিত্তি করে সময়ের তারতম্য হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এ খুতবা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যায়।

মুসলমানেরা জুমার দিনকে বড় উৎসব হিসেবে পালন করেন। ফলে নামাজের সময় সারাবিশ্বে মসজিদগুলোতে লোকারণ্য পরিবেশের তৈরি হয়। এমনকি বিভিন্ন জায়গায় লোকজনের ভিড় এতটাই বেশি হয় যে তা মসজিদের বাইরে পর্যন্ত ছাড়িয়ে যায়। এ ছাড়া দিনটির ইসলামে বিশেষ মর্যাদাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X