কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে রেষারেষিতে জড়াচ্ছে কানাডা

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন পিয়ের জেমস ট্রুডো। ছবি : সংগৃহীত
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন পিয়ের জেমস ট্রুডো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রেষারেষি পুরোনো খবর। এবার সেই তালিকায় যোগ হয়েছে কানাডার নাম।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার চীনের টুঁটি চেপে ধরতে চাইছে কানাডা। দেশটি চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর শতভাগ আমদানি শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে।

এখানেই শেষ নয় চীনের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। পশ্চিমাদের অভিযোগ চীন বৈদ্যুতিক গাড়ি শিল্পে ভর্তুকি দিয়ে নির্মাতাদের অন্যায্য সুবিধা দিচ্ছে। কানাডার এমন সিদ্ধান্তের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কানাডার ক্রিয়াকলাপ গুরুতরভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ও বাণিজ্য নিয়মকে দুর্বল করে দেয়। কানাডাকে অবিলম্বে নিজের এমন ভুল সিদ্ধান্ত শোধরাবার আহ্বানও জানায় চীন।

যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে কানাডার দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। এর আগে গেল মে মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তার চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর শতভাগ শুল্কারোপ করবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ৩৬.৩ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করবে।

চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর কানাডার আরোপ করা শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপ কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X