বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

নাইটক্লাবের ছাদ ধস, আরও মরদেহ উদ্ধার

নাইটক্লাবটি এখন ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত
নাইটক্লাবটি এখন ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে নাইটক্লাবের ভয়াবহ ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সর্বশেষ আরও তিনটি মরদেহ উদ্ধারের পর এ তথ্য জানিয়েছে বিবিসি ও এপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকেপড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও তাদের দ্রুত উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে। দেশটির জরুরি কার্যক্রম পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, দুর্ঘটনায় কমপক্ষে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো জীবিত উদ্ধার করা যায়নি।

মেন্ডেজ আরও জানান, এটি একটি প্রাথমিক পরিসংখ্যান। সময়ের সঙ্গে সঙ্গে নিহত এবং জীবিত উদ্ধারের সংখ্যায় হেরফের হতে পারে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে নাইটক্লাবটি ধসে পড়ে। ভুক্তভোগীদের পরিবারগুলো সান্তো ডোমিঙ্গোর জেট সেট ক্লাবের ধ্বংসস্তূপের বাইরে জড়ো হয়ে আর্তনাদ করছেন। তাদের নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে তথ্য পেতে এবং পুলিশের সঙ্গে ছবি শেয়ার করার জন্য উদ্বিগ্ন হয়ে ছুটোছুটি করছেন তারা।

জেট সেট সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। সাধারণত সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্য-সংগীত কনসার্টের আয়োজন করে ক্লাবটি। সেসব অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন। ওই দিনও তেমনি বিশিষ্ট ব্যক্তিরা কনসার্টে যোগ দেন।

দুর্ঘটনার রাতে নাইটক্লাবটিতে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন। সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা।

মেন্ডেজ বলেন, হোক জীবিত বা মৃত; আমরা কাউকে ধ্বংসস্তূপে রেখে ঘটনাস্থল ত্যাগ করব না। আমাদের উদ্ধার অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X