কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বোমায় ধসে পড়া ভবনে খালি হাতে উদ্ধার অভিযান, দেখুন ছবিতে

ধসে পড়া ভবনে হতাহতের খোঁজে স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত
ধসে পড়া ভবনে হতাহতের খোঁজে স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়া এখন পরিত্যক্ত এক নগর। যত দূর চোখ যায় সেখানে শুধুই ধ্বংসস্তূপ।

বুধবার (৯ এপ্রিল) বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে। এর মধ্যে শেজাইয়া পাড়া ছিল প্রধান লক্ষ্যবস্তু। এখানকার ভবনগুলো জানান দিচ্ছে, ওই দিনের হামলা কতটা ভয়াবহ ছিল।

বোমাবর্ষণের পর দুই দিন কেটে গেছে। ধসে পড়া ভবন থেকে ভেসে আসছে লাশের গন্ধ। কান পাতলে মনে হয়, কংক্রিট সরিয়ে কেউ আলো দেখার চেষ্টা করছেন। আঁকুতি জানাচ্ছেন বেঁচে ফেরার। এমন অনুভূতি এড়িয়ে থাকা মুশকিল। তাইতো খালি হাতে আবাসিক ভবনগুলোতে প্রাণ বা মরদেহের সন্ধান করছেন আন্তর্জাতিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ।

উদ্ধার অভিযান চলাকালেও ফের বোমা হামলার আশঙ্কা প্রবল। তবুও উদ্ধারকর্মীদের প্রচেষ্টা অব্যাহত। আলজাজিরা সেই কঠিন পরিস্থিতির কিছু ছবি প্রকাশ করেছে। যার কিছু আনাদোলু এজেন্সি এবং রয়টার্সের সাংবাদিকের তোলা। দেখুন সেগুলো-

ক্ষতিগ্রস্ত ভবনের প্রতি তলায় যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা

জীবিত বা মরদেহের আভাস পেলে সবাই উৎসুক হয়ে উঠেন

স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। হয়তো সেখানে চাপা পড়ে আছে তাদেরই স্বজন

যার কাছে যা আছে জরুরি অবস্থায় সেটিই ব্যবহার করছেন গাজাবাসী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X