কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মেক্সিকো

গ্যাসবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, বহু হতাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ইস্তাপালাপা-চালকো সীমান্তে একটি গ্যাসবাহী ট্যাংকার ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায়। ড্রোন ফুটেজে দেখা গেছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল প্রটেকশন প্রধান মিরিয়াম উরসুয়া জানিয়েছেন, বেশ কয়েকজনের শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল। দুর্ঘটনায় অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল আগুনের গোলা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অনেকেই এটিকে ২০১৯ সালে হিদালগো রাজ্যের গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সঙ্গে তুলনা করছেন, যেখানে ১৩৭ জন নিহত হয়েছিল।

মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা ইস্তাপালাপা। এখানে প্রায় ১৮ লাখ মানুষ বসবাস করে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X