রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাঁচ প্রার্থী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাত জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি দুইজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর আবেদনে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ ছিল। অনেকের নামের বানানের মত ছোট-খাটো ত্রুটি সংশোধন করা হয়। আপিল করা এমন পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তারা হলেন সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এ ছাড়া সিনেট সদস্য পদে মো. ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন ও হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেয় ৯২৫ জন প্রার্থী।

রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওইদিন থেকে শুরু হবে প্রাচরণা। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১০

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১১

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১২

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৩

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৪

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৫

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৬

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৭

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৮

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৯

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

২০
X