কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নগদ বিক্রি আটকে দিলেন হাইকোর্ট

নগদ ও হাইকোর্টের লোগো। ছবি : সংগৃহীত
নগদ ও হাইকোর্টের লোগো। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে সেটি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ-সংক্রান্ত একটি রায় দিয়েছেন।

রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে নেই। আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

বিডা ও বাংলাদেশ ব্যাংকের এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণার ফলে নগদ বিক্রি বা নগদে বিনিয়োগ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত হয়ে যাবে। সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের চোখ এখন আদালতের পরবর্তী শুনানির দিকে।

অর্থনীতি পর্যবেক্ষকরা বলছেন, এটি সরকারের জন্য কেবল একটি আইনি ধাক্কা নয় বরং নীতিনির্ধারণী ব্যর্থতারও প্রতিফলন। ‘সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল, আইনই চূড়ান্ত কথা। ক্ষমতার জোরে অর্থনীতি চালানো যাবে না’ বলে মন্তব্য করেন এক বিশ্লেষক।

এদিকে, নগদ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছেন। অনেকে লিখেছেন, জনগণের টাকা নিয়ে সরকারের খেলা থামিয়ে দিলেন আদালত।

অতএব, আপাতত সরকারের হাতে নগদ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সবকিছু নির্ভর করছে পরবর্তী শুনানির ওপর।

চেম্বার জজের এই রায় বিষয়ে নগদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, প্রতিষ্ঠানের মালিকানা এবং পরিচালনা সম্পর্কিত জটিলতা যেখানে শেষ হয়নি সেখানে অবৈধ দখলদার সংস্থা কীভাবে এটি বিক্রির পাঁয়তারা করে? বিজ্ঞ আদালত আমাদের আর্জি শুনে একটি অবৈধ প্রক্রিয়াকে অবৈধ হিসেবেই ঘোষণা করেছেন।

বৃহস্পতিবারের (১১ সেপ্টেম্বর) শুনানিতে সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

চেম্বার জজের রায় বিষয়ে নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বেশ কিছুদিন ধরেই নগদকে ধ্বংস করার জন্যে একটি মহল চক্রান্ত করছে। আমরা লক্ষ্য করছি সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে গেছেন। তিলতিল করে আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠান তারা ধ্বংস করতে না পেরে এখন বিনিয়োগের নামে বিক্রি করে দেওয়ার পায়তারা করছে। বিজ্ঞ আদালত বিষয়টি বিবেচনায় নিয়েছেন বলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

গত ৩১ আগস্ট নগদ এর জন্য কৌশলগত অংশীদার খোঁজার জন্যে বিডা সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এ-সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার চেম্বার জজ তার রায়ে এ-সংক্রান্ত সকল প্রক্রিয়া স্থগিত করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X