কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ডুবোযান থেকে শোনা গেল ‘আওয়াজ’

রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় ডুবোযান। ছবি : সংগৃহীত
রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় ডুবোযান। ছবি : সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযানটির সন্ধান এখনো মেলেনি। এর সন্ধানে রাত-দিন অভিযান চালাচ্ছে বিভিন্ন উদ্ধারকারী দল। এরই মধ্যে জানা গেল, সমুদ্রের তলদেশ থেকে আওয়াজ শনাক্ত করেছে অভিযানে অংশ নেওয়া একটি বিমান।

মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মার্কিন কোস্টগার্ড জানায়, ঘণ্টাখানেক আগে কানাডার একটি অনুসন্ধানী বিমান সমুদ্রের তলদেশ থেকে আওয়াজ শনাক্ত করেছে।

সংবাদমাধ্যম সিএনএন এবং রোলিং স্টোন জানিয়েছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক অভ্যন্তরীণ তথ্যে বলা হয়, সাবমেরিনের ভেতর থেকে কেউ আঘাত করছে বলে মঙ্গলবার শনাক্ত করেছে কানাডার একটি বিমান। এ শব্দ এক ঘণ্টার বেশি সময় ধরে শোনা গেছে।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

টাইটানিক জাহাজ ডুবে গেছে ১৯১২ সালে। কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সাড়ে ১২ হাজার ফুট গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ পড়ে আছে। পর্যটকরা এখনো বহুল আলোচিত সেই জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে যান।

জানা যায়, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ছোট ডুবোযানে পর্যটক ও গবেষকদের নিয়ে যাওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে এবং আবার ভেসে উঠতে প্রায় আট ঘণ্টা লাগে।

প্রথম যাত্রাতেই ভাসমান হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় জাহাজে থাকা ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুদের মধ্যে প্রায় দেড় হাজার জন নিহত হন। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X