কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়াল কিউবা

তেলের জন্য পাম্পে গাড়ি। ছবি :  এএফপি
তেলের জন্য পাম্পে গাড়ি। ছবি : এএফপি

মুদ্রাস্ফীতি আর পণ্য ঘাটতিতে টালমাটাল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কিউবা। নিত্যপণ্যে যেখানে মানুষের নাভিশ্বাস, সেখানে নতুন করে জ্বালানি তেলের দাম ৫০০ শতাংশ বাড়িয়েছে দেশটি। বুধবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯০-এর দশক থেকে ভয়ংকর অর্থিক সংকটের মুখে রয়েছে দেশটি। করোনার পর থেকে দেশটির অর্থনৈতিক পতন আর সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন অনুদান কমাসহ নানা কারণে ধসের মুখে কিউবার আর্থনীতি। এরমধ্যে নগদ সংকটে ভোগা সরকার বাজেট ঘাটতি কমাতে জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়িয়েছে।

নতুন করে নির্ধারণ করা জ্বালানির দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে এক লিটার জ্বালানি ২৫ পেসোর (২০ ইউএস সেন্ট) পরিবর্তে ১৩২ পেসোতে গিয়ে ঠেকেছে। এছাড়া প্রিমিয়াম পেট্রোলের দাম ৩০ থেকে বেড়ে ১৫৬ পেসো নির্ধারণ করা হয়েছে।

ডমিঙ্গো ওং নামের এক ব্যক্তি এএফপিকে বলেন, নতুন করে দাম বাড়ানোর কারণে ১০ লিটার জ্বালানি কিনতে তার বেতনের প্রায় অর্ধেক ব্যয় করতে হবে। কেবল জ্বালানির দাম নয়, দেশটিতে বিদ্যুতের দামও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ২৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

সরকারের অনুমান, ২০২৩ সালে দেশটির অর্থনীতি দুই শতাংশ কমেছে। এছাড়া গেল বছরে দেশটির মুদ্রাস্ফীতি ৩০ শতাংশে ঠেকেছে। গত মাসে দেশটি জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। এরপর নতুন করে এ দাম বাড়ানো হয়েছে।

দেশটির জ্বালানিমন্ত্রী দে লা ও লেভি বলেন, দাম বৃদ্ধির উদ্দেশ্য ঘাটতি কমিয়ে স্থিতিশীল সরবরাহ বজায় রাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকরা এখন বৈদেশিক মুদ্রায় জ্বালানির জন্য অর্থ পরিশোধ করবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে বিনিময় হার সামাঞ্জস্যের কথা বিবেচনা করছে।

অর্থনীতিবিদ ওমর এভারলেনি পেরেজ এএফপিকে বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় কিউবার জ্বালানির দাম সস্তা। তবে দেশটির বেতনের তুলনায় এটি খুব ব্যয়বহুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১০

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

১১

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

১২

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

১৩

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

১৫

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১৬

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১৭

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

১৯

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

২০
X