বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণার সময় মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা

এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত
এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় এক মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশে নির্বাচনী প্রচারণার সময় ওই মেয়রকে গুলি করা হয়। অঞ্চলটিতে আগামী রোববার নির্বাচনের কথা রয়েছে। এরমধেই মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হলো।

দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া ওই প্রার্থীর নাম আলফ্রেডো ক্যাব্রেরা। বুধবার তিনি দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশের কোইউকা দে বেনিতেজ শহরে খুন হন।

স্থানীয় গণমাধ্যম তাকে গুলির ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, এক ব্যক্তি নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে তার খুব কাছে এগিয়ে আসেন। একপর্যায়ে তাকে খুব কাছ থেকে বেশ কয়েকটি গুলি করেন ওই ব্যক্তি।

আলজাজিরা জানিয়েছে, এ হত্যাকাণ্ডটি আগামী রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের সংখ্যা নিহতের সংখ্যা বাড়িয়েছে। মেক্সিকোর সরকার জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে স্থানীয় অফিসের জন্য প্রতিদ্বন্দ্বী অন্ততত ২২ জনকে হত্যা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশের মোরেলোসে এক মেয়রপ্রার্থীকে হত্যা এবং পশ্চিমাঞ্চলের জালিস্কো প্রদেশের অপর এক প্রার্থীকে গুলি করে আহত করা হয়।

মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় প্রদেশের মেয়র ইভলিন সালগাডো নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসিকিউটর অফিসতেক নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলাকারী দুর্বৃত্ত ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X