কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন দেশে বাড়ল বাঘের সংখ্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত, ভুটান ও নেপালে বাঘের সংখ্যা বেড়েছে। ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে প্রকাশিত নতুন পরিসংখ্যনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতে বর্তমানে ৩ হাজার ৬৮২টি বাঘ রয়েছে, যা বিশ্বের মোট বাঘের ৭৫ শতাংশ। দক্ষিণ এশিয়ার এই দেশে প্রতি বছর ৬ শতাংশ হারে বাঘের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ভারতীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়।

আর পাশের দেশ ভুটানেও বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ভুটানে ১৩১টি বাঘ রয়েছে।

বাঘের এ সংখ্যা বৃদ্ধিকে বড় ধরনের সাফল্য হিসেবেই দেখছে ভারত সরকার। কেননা ব্যাপক চোরাচালান ও আবাসস্থল হারানোর কারণে ১৯৭০-এর দশকে ভারতে বাঘের সংখ্যা ২ হাজারের নিচে নেমে গিয়েছিল। এরপর বাঘের সংখ্যা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয় ভারত সরকার।

এ বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘বাঘ সংরক্ষণে ভারত সরকার অনুকরণীয় পদক্ষেপ নিয়েছে। এ জন্য বাঘের সংখ্যা বৃদ্ধি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং দেশের মানুষের কাছে আমাদের সংকল্প ও প্রতিশ্রুতির একটি প্রমাণ।’

আরও পড়ুন : সুন্দরবনে বাড়ছে বাঘ

ভুটান ও ভারতের পাশাপাশি নেপালও বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক দশকের তুলনায় দেশটিতে বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

তবে বাঘের এ সংখ্যা বৃদ্ধি সুখবর হলেও নতুন আরেকটি চ্যালেঞ্জও সামনে নিয়ে এসেছে। যেসব এলাকায় বাঘ সংরক্ষণের প্রচেষ্টা চলছে সেখানে বাঘের আক্রমণ নিয়ে উদ্বেগ রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ ও ২০২১ সালের মধ্যে ভারতে শতাধিক মানুষ বাঘের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন। একই ধরনের উদ্বেগ ভুটানেও রয়েছে।

ভুটানের জাতীয় বাঘ সমীক্ষা ও বিশ্ব বন্যপ্রাণী তহবিল ডব্লিউডব্লিউএফ বলছে, বাঘের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মানুষ-বাঘ দ্বন্দ্ব নিরসনেও কাজ করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X