কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এক নারীর দুই জরায়ু, প্রতিটি থেকে সন্তান জন্ম

হাসপাতালে সন্তান জন্মদানের পর ওই নারী। ছবি: সংগৃহীত
হাসপাতালে সন্তান জন্মদানের পর ওই নারী। ছবি: সংগৃহীত

একজন নারীর দুটি জরায়ু, একসঙ্গে প্রতিটি থেকেই জন্ম দিয়েছেন একটি করে সন্তান। বিরল এই ঘটনার জন্ম দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন চীনের একজন নারী।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিংপোস্ট জানিয়েছে, সেপ্টম্বরের প্রথম দিকে শানসি প্রদেশের জিয়ান শহরের এক হাসপাতালে একটি ছেলে ও মেয়ে সন্তানের জন্ম দেন লি নামের ওই নারী। উভয় সন্তানই সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন- ছেলে শিশুটির ওজন ৩.৩ কেজি ও মেয়ে শিশুর ওজন ২.৪ কেজি।

প্রতিবেদনে বলা হয়—বিশ্বের মাত্র ০.৩ শতাংশ নারী এ ধরনের সমস্যার সম্মুখীন হন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইউটেরাস ডাইডালফিস।

প্রতি ১০ লাখ নারীর একজন এই ধরনের জটিলতার সম্মুখীন বলে জানিয়েছেন জিয়ানের ৪নং হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. কাই ইয়াং। বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় দুটি জরায়ুতেই বাচ্চার জন্ম দেওয়া খুবই বিরল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সেখানে একজন নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন, যাদের প্রতিটি আলাদা আলাদ জরায়ুতে বেড়ে উঠেছিল। তবে, ওই নারী এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই গর্ভধারণগুলো শুধুমাত্র তার দুই জরায়ুর একটি দিয়েই সম্পন্ন হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X