কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৫০ ফুট দৈর্ঘ্যের কাবাব

কাবাবটির দৈর্ঘ্য মাপছেন কর্মীরা। ছবি : সংগৃহীত
কাবাবটির দৈর্ঘ্য মাপছেন কর্মীরা। ছবি : সংগৃহীত

কাবাব, বহুল জনপ্রিয় এ খাবারটির উৎপত্তি মূলত পারস্য ও আরব অঞ্চলে। সেখানকার বেদুইনরা শিকার বা যুদ্ধের সময় আশপাশে থাকা প্রাণী শিকার করে সেই মাংস তরবারিতে গেথে পুড়িয়ে খেতেন। খাদ্যের এই প্রণালি বিকশিত হয় তুরস্কে এসে। পারস্য, মধ্য এশিয়া ও সাবেক অটোমান অঞ্চলে এখনও নানা ধরনের কাবাব বানানোর বিশাল আয়োজন করা হয়। তেমনই একটি কাবাব ‘শেফতালিয়া’। এবার প্রায় আড়াইশ’ ফুট দৈর্ঘ্যের ‘শেফতালিয়া’ কাবাব তৈরি করে চমক লাগিয়েছে সাইপ্রাস।

এ কাবাবের জন্মও সাইপ্রাসেই। শেফতালিয়া সসেজের মতো দেখতে হলেও এতে সসেজের উপরিভাগে থাকা আবরণ ব্যবহার করা হয় না। পরিবর্তে ভেড়ার পাকস্থলীর চারপাশে যে চর্বিযুক্ত ঝিল্লি থাকে, সেটি দিয়েই এ কাবাবের উপকরণ মোড়ানো হয়। ২৪৬ ফুট লম্বা এই কাবাব তুলতেও লেগেছে প্রায় ৩০ জন।

কাবাবটি তৈরি করা হয়েছে মূলত সাইপ্রাসের বার্ষিক ‘সেন্ট লাজারুস ও তার ছোট্ট বন্ধু সাভাস’ উৎসবকে কেন্দ্র করে। এই উৎসবটি সেন্ট লাজারুসের পুনরুত্থানের স্মরণে এবং স্থানীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে আয়োজিত হয়। যিনি খ্রিস্টধর্ম মতে অসুস্থ ও গরিবদের সাহায্যকারী হিসেবে পরিচিত। এ বছরের ১৪ অক্টোবর সাইপ্রাসের লারনাকা শহরে চতুর্থ ‘সেন্ট লাজারুস ও তার ছোট্ট বন্ধু সাভাস’ উৎসব থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হবে দাতব্য কাজে। এ বছর দেড়শর বেশি সংস্থা ও প্রতিষ্ঠান উৎসবে অংশ নিয়েছে। তাদের সবার লক্ষ্যই এক—সেন্ট লাজারুস সেন্টারের জন্য তহবিল সংগ্রহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X