কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যেখানে সূর্যাস্ত হয় না, সেখানে রোজা রাখার নিয়ম কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও শৃঙ্খলা অনুশীলনের এক পরম পরীক্ষা। এ মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ। প্রতি বছর এই মাসের ত্রিশ দিন মুসলমানরা রোজা রাখেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। রমজান মাসে রোজা রাখা ফরজ।

এবছর পবিত্র রমজানের অপেক্ষার সময় শেষের পথে। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে, পরেরদিন ১ মার্চ থেকে সেখানে রোজা শুরু হবে। অপরদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ১ মার্চ চাঁদ দেখা গেলে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস।

রোজা পালনের ক্ষেত্রে মহান আল্লাহ তায়ালার নির্দেশ হলো- সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখে রোজা রাখতে হবে। অর্থাৎ যে অঞ্চলে যখন সূর্যোদয় হয় তার আগেই রোজা পালনকারী পানাহার বন্ধ করবেন এবং সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করবেন। যেহেতু বিভিন্ন দেশে দিন ও রাতের দৈর্ঘ্য সমান নয় তাই রোজা পালনের ক্ষেত্রেও মুসল্লিদের কোথাও ১০ থেকে ১২ ঘণ্টা আবার কোথাও ১৭-১৮ ঘণ্টা রোজা রাখতে হয়।

এমনটা ঘটে পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে। বাংলাদেশসহ নিরক্ষ রেখার কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে সাধারণত দিন ও রাত ১২ ঘণ্টার কাছাকাছি হয়। আবার পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো সূর্য উদয় হয় না।

গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে কখনো সূর্যাস্ত হয় না। তাহলে প্রশ্ন জাগে ওইসব স্থানের মানুষ কীভাবে, কোন হিসাবে রোজা রাখেন?

ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশন-এর তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো জায়গা যেখানে কখনো সূর্য অস্ত যায় না, সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা হলো ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবেই শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা এবার প্রায় ১৪ ঘণ্টা রোজা রাখবেন। অপরদিকে এ বছর সবচেয়ে বেশি সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির বাসিন্দারা। আর সবচেয়ে কম ১১ দশমিক ৫ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসলিমরা। বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যাপ্তি হবে ১৩ ঘণ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X