কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মজা করে ডিএনএ টেস্ট, মাথায় হাত তরুণীর!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুপুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তরুণী। পড়াশোনার ফাঁকে ভাইঝি যেন অন্য রকম আনন্দ করার সুযোগ পায়, তাই তাকে খেলার ছলে একটি ‘ডিএনএ কিট’ উপহার দিয়েছিলেন তিনি। উপহার পেয়ে বেজায় খুশি হয়েছিল তরুণী। কিন্তু সেই কিট দিয়ে ডিএনএ পরীক্ষা করতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তার সামনে আসে এক কঠিন সত্য ঘটনা। তরুণী জানতে পারেন- যাদের বাবা-মা এবং বোন মনে করে তিনি বড় হয়েছিলেন তারা আসলে তারা বাবা-মা কিংবা বোন নন। কিন্তু এত বছর একসঙ্গে থাকার পরেও তিনি কোনোভাবেই তা বুঝতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিটে এই ঘটনা শেয়ার করেছেন ওই তরুণী। তবে তিনি তার পরিচয় গোপন রেখেছেন। কারণ তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ডিএনএ পরীক্ষা করে বাবা-মাকে সরাসরি প্রশ্ন করেন তরুণী। প্রথমে অস্বীকার করলেও পরে তরুণীর বাবা জানান, তিনি তার আসল বাবা নন। এক শুক্রাণুদাতার সূত্রে তরুণীর জন্ম দিয়েছেন তার মা।

খোঁজ নিয়ে তরুণী জানতে পারেন, তার আরও ১০ সৎভাই-বোন আছে। এই অবস্থায় কী করবেন বুঝতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় গোপন করে পোস্ট দেন তিনি। নিজের কঠিন অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

অনেকে সন্দেহ প্রকাশ করেছেন- তারা বলছেন- তরুণীর ফুপু আগে থেকেই সব কিছু জানতেন। তিনি ইচ্ছা করেই ভাইঝিকে ডিএনএ কিট উপহার দিয়েছিলেন যেন সে ঘটনাটি জানতে পারে। নেটিজেনরা তরুণীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

একজন ইন্টারনেট ব্যবহারকারি লিখেছেন- একবার ভাবুন, ছোটবেলা থেকে যাদের বাবা-মা কিংবা ভাইবোন জেনে আসছেন, এই মুহূর্তে জানতে পারলেন তারা আপনার কেউ নন, তখন আপনার অবস্থা কি হবে।

সূত্র : দ্য মিরর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X