কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এক ডিমের দাম দেড় লাখ টাকা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি এখন নতুন কিছু নয়। সপ্তাহের ব্যবধানে বাড়ছে বিভিন্ন দ্রব্যের মূল্য। এর মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। বলা যায়, বাজারে উত্তাপ ছড়ানো দ্রব্যের মধ্যে ডিমও একটি। সে ক্ষেত্রে ক্রেতাদের নাভিশ্বাস হলেও প্রয়োজনে ডিম কিনতে হচ্ছে তাদের। কিন্তু ডিম নিয়ে এমন কথা শুনলে চোখ কপালে উঠবে নিঃসন্দেহে।

একটি ডিম ১ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়েছে, যার দাম বাংলাদেশি টাকায় এক লাখ ৫০ হাজার টাকার বেশি। সাধারণত ডিম যে রকম আকারে দেখা যায়, এটি তেমন নয়। এটি ছিল পুরোপুরি গোলাকার। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিউজ রিডার জ্যাকলিন ফেলগেট মেলবোর্নের উলওয়ার্থসের একটি সুপারমার্কেট থেকে ডিম কিনেছিলেন। তিনি বলেন, কার্টনে আমি একটি গোলাকার ডিম পেয়েছিলাম। গুগল দ্রুত বুঝতে পেরেছিল যে ডিমটি বিলিয়নের মধ্যে একটি। নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৪০০ ডলার।

ডিমটি নিয়ে বিশেষজ্ঞরাও কথা বলেছেন। তারা বলেন, এমন ডিম সাধারণত দেখা যায় না। এটি এক বিলিয়নের মধ্যে একটি পাওয়া যায়। মুহূর্তেই ডিমটি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার খোরাক হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে অনেকেই অনেক কথা বলেন। এক ব্যবহারকারী লিখেছেন, বাচ্চাদের এত দামি ডিম না খাওয়াই ভালো।

২০১৩ সালে একটি অক্ষত এলিফ্যান্ট বার্ড ডিম ৬৬ হাজার ৬৭৫ পাউন্ডে বিক্রি হয়েছিল। যেটি ক্রিস্টি নিলাম হাউস নিলামে তুলেছিল। এদিকে ডাইনোসরের ডিমের একটি ভালো নমুনার দাম প্রায় উঠেছিল ১ হাজার ৬০০ পাউন্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X