কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম নারী সিনেটরকে হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায়

মুসলিম নারী সিনেটর ফাতিমা পেম্যান। ছবি : সংগৃহীত
মুসলিম নারী সিনেটর ফাতিমা পেম্যান। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরা প্রথম মুসলিম নারী সিনেটর ফাতিমা পেম্যান তার এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ ও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ এনেছেন।

সিনেটর ফাতিমা জানান, এক সামাজিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে বলেন, তোমাকে একটু ওয়াইন পান করাই, তারপর টেবিলে উঠে নাচো, দেখি।

এ ধরনের মন্তব্য তার ধর্মীয় অনুশাসনের প্রতি সরাসরি অশ্রদ্ধা এবং একজন মুসলিম নারী হিসেবে তার জন্য অত্যন্ত ‘অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক’ ছিল বলে মন্তব্য করেন ফাতিমা।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মদ পান করি না। আমি স্পষ্টভাবে তাকে বলেছি—আপনি সীমালঙ্ঘন করছেন, থামুন। এরপর আমি অভিযোগ দায়ের করেছি।

৩০ বছর বয়সী ফাতিমা বলেন, বর্তমান প্রজন্ম আগের মতো মুখ বুজে সহ্য করে না। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি একজন সিনিয়র সংসদ সদস্য, যিনি জানতেন ফাতিমা ইসলামী অনুশাসন মেনে চলেন এবং হিজাব পরেন। তবু ইচ্ছাকৃতভাবে তার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি অসম্মান দেখানো হয়েছে।

ফাতিমা পেম্যানের অভিযোগটি এখন তদন্ত করছে পার্লামেন্টের ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’ (পিডব্লিউএসএস), যা সংসদ সদস্যদের মধ্যে যৌন হয়রানি, নিপীড়ন এবং অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

ফাতিমা বলেন, আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি, তারা কার্যকর পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, আফগানিস্তানে জন্ম নেওয়া ফাতিমা ২০২২ সালে মাত্র ২৮ বছর বয়সে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে সিনেটর নির্বাচিত হন। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা নারী এমপি।

উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধ এবং সরকারের ভূমিকার সমালোচনা করে ২০২৪ সালে তিনি দল ছেড়ে নির্দলীয় হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারী সদস্যদের প্রতি আচরণ নিয়ে বরাবরই সোচ্চার এই মুসলিম নেত্রী ২০২২ সালে ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

এই অভিযোগের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন—সাহস, সচেতনতা ও সত্য উচ্চারণ একজন নারী নেতার সবচেয়ে বড় শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১০

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১১

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১২

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৩

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৪

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৫

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৬

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৭

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৮

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৯

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

২০
X