কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি, শিবসেনার দাবি

নাগপুর অফিসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নাগপুর অফিসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন, ইতিমধ্যে সেই সিদ্ধান্তও পাকাপোক্ত। এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে ‘টাটা, বাই, বাই’ বলার জন্য গিয়েছেন।

রোববার (৩০ মার্চ) নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর পরিদর্শনে যান মোদি। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কাভার করেছে।

রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি, সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী, মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে।

এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X