কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৮:৩৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

চলমান সংঘাতে ইসরাইলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন ও ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকাঠামো উভয়কেই রক্ষা করার জন্য এ পদক্ষেপ নিয়েছেন।

শনিবার (২১ জুন) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন ‘বিশ্বস্ত সহকারী’র মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন।

জানা গেছে, খামেনির ঘোষণা করা তিনজন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোজতবার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোজতবাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ৮৬ বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে, এ ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন।

এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন।

তবে খামেনির প্রস্তাব করা তিনজনের নাম প্রকাশ করা হয়নি।

স্বাভাবিক পরিস্থিতিতে, ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে। কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন।

কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, খামেনি ইসলামি প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি একটি বাঙ্কারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তদের বেছে নিয়েছেন। তিনি শত্রুর হাতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X