কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, অতঃপর...

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে মিসরে অনুষ্ঠিত বিশ্বনেতাদের সম্মেলনে এক ভিন্নধর্মী ঘটনা ঘটেছে। গম্ভীর কূটনৈতিক আলোচনার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দীর্ঘদিনের ধূমপানবিরোধী প্রচারণাকে আলোচনায় নিয়ে আসেন। এবার লক্ষ্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

গতকাল সোমবার লোহিত সাগরসংলগ্ন শহর শারম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনের এক অনানুষ্ঠানিক পর্বে দুই নেতা হাস্যরসের মেজাজে কথা বলছিলেন। সে সময় এরদোয়ান হঠাৎ মেলোনির দিকে তাকিয়ে বলেন, ‘আমি দেখলাম, আপনি যখন বিমান থেকে নামলেন, আপনাকে দারুণ লাগছিল। কিন্তু একটা ব্যাপার আছে—আপনার ধূমপানের অভ্যাসটা ছাড়াতে হবে।’

এই কথার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ানো ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হেসে বলেন, ‘এটা তো অসম্ভব!’ এসময় মেলোনিও হেসে জবাব দেন, ‘আমি জানি, আমি জানি। আমি কারও ক্ষতি করতে চাই না।’

এরদোয়ান বহু বছর ধরে তুরস্ককে ‘ধূমপানমুক্ত দেশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। দেশজুড়ে চলছে ব্যাপক সচেতনতামূলক প্রচারাভিযান, যার লক্ষ্য নাগরিকদের ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ করা ও তরুণ প্রজন্মকে এই আসক্তি থেকে দূরে রাখা।

সরকার ২০২৪-২০২৮ সাল পর্যন্ত একটি জাতীয় কর্মপরিকল্পনা নিয়েছে—যার আওতায় ধূমপানবিরোধী প্রচারণা, চিকিৎসা সহায়তা ও কঠোর আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নিজেও অতীতে স্বীকার করেছিলেন, ধূমপান তার কূটনৈতিক জীবনের এক ‘সহায়ক অভ্যাস’। এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে তিনি বলেছিলেন, অনেক সময় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ ও সম্পর্ক গড়ে তুলতে ধূমপানের বিরতি ভূমিকা রাখে।

তবে এরদোয়ানের বক্তব্যের পর এই পুরোনো অভ্যাস আবারও আলোচনায় এসেছে—বিশেষ করে এমন এক সময়, যখন দুজনই ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন।

গুরুতর রাজনৈতিক আলোচনার মাঝেও এরদোয়ান ও মেলোনির মধ্যে এই বন্ধুত্বপূর্ণ আলাপ মুহূর্তটি বৈঠকের এক হালকা মেজাজের দিক উন্মোচন করেছে—যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X