কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিড় ঠেলে স্টেশনের দিকে এগোচ্ছেন এক যাত্রী। হাতে লাঠি নেই, পাশে নেই কোনো রক্ত-মাংসের মানুষও। তবে তার সামনে সতর্ক পায়ে এগিয়ে চলেছে ৪ চাকার অদ্ভুত এক যান্ত্রিক প্রাণী। সামনে কোনো বাধা এলে সে থমকে দাঁড়াচ্ছে, সিঁড়ি বা লিফট এলে যান্ত্রিক গলায় দিচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা।

সিনেমার দৃশ্য মনে হলেও, বাস্তবেই এখন ব্যস্ত প্ল্যাটফর্মে দৃষ্টিহীনদের চোখ হয়ে উঠছে এই বিশেষ রোবট। অত্যাধুনিক এই দৃশ্য দেখা যাচ্ছে চীনের শেনজেন মেট্রো স্টেশনে। দৃষ্টিহীন যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেখানে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট গাইড ডগ। এর নাম দেওয়া হয়েছে শিয়াওসুয়ান বা লিটল গার্লিক। উন্নত লিডার প্রযুক্তি, ডেপথ ক্যামেরা এবং থ্রি-ডি ম্যাপ ব্যবহার করে এটি ভিড়ের মধ্যেও নিরাপদ পথ খুঁজে নিতে সক্ষম।

স্টেশনের খুঁটি, স্বচ্ছ কাঁচের দেয়াল কিংবা চলন্ত পথচারী, সবই মুহূর্তের মধ্যে চিনতে পারে এই রোবট। যদি পরিবেশ খুব বেশি জটিল হয়ে পড়ে, তবে রোবটটি নিজে থেকেই থেমে যায় এবং যাত্রীকে আশপাশের মানুষের সাহায্য নিতে বলে।

বর্তমানে শেনজেনে পরীক্ষা চললেও শিগগিরই বেইজিং ও গুয়াংজুর মতো বড় শহর এবং বিমানবন্দরগুলোতেও এই রোবট কুকুর দেখা যাবে। বিশ্বজুড়ে প্রশিক্ষিত গাইড ডগের সংকট ও উচ্চমূল্যের ভিড়ে এই সাশ্রয়ী প্রযুক্তি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X