শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৫০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েল যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ চলমান। এর মধ্যেই মিত্রদেশ ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। দুদিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি আরও কয়েকটি দেশে যাবেন। খবর রয়টার্স।

ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি, সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন। গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এ ছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন।

এর আগে গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার পেছনে ইসরায়েলি বাহিনী নয়, বরং সশস্ত্র গোষ্ঠীকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তেল আবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে আমার মনে হচ্ছে এই হামলা অন্য দল করেছে, তবে ইসরায়েল নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X