কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সাথে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখা, যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে বা যাদের সহায়তার প্রয়োজন রয়েছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া এবং আশ্রয় দেওয়া।

এর আগে সহায়তা নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সহায়তা কেবল ফিলিস্তিনি বেসামরিক লোকদের জন্য, হামাসের জন্য নয়।

এদিকে টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় প্রতি সেকেন্ডে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, একের পর এক প্রাণ ঝরে পড়ছে। চার দিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাসামগ্রী সীমান্তে আটকে আছে। চিকিৎসা সহায়তা দিতে দেরি না করে আমাদের এখনই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X